editor
প্রকাশিত: 11:56 PM, December 21, 2021

সিলেট জেলা প্রেসক্লাব-সীমান্তিক ব্যাডমিন্টন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আয়োজিত ‘সিলেট জেলা প্রেসক্লাব-সীমান্তিক আন্তঃপ্রেসক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতা’র জেলা প্রেসক্লাবের অভ্যন্তরিণ পর্বের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত সোমবার (২০ ডিসেম্বর) রাতে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ফাইনাল খেলা সম্পন্ন হয়।
ফাইনালে শাহ্ দিদার আলম নবেল-মোস্তাফিজ রুমান জুটিকে হারিয়ে এএইচ আরিফ-আবু বক্কর জুটি চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার জহর চৌধুরী বাবু, সিলেট বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সহ সভাপতি অচ্যূত ভট্টাচার্য্য অজিত ও চৌকষ ব্যাডমিন্টন কমিটির কোচ মঞ্জুর আল মামুন।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, কার্যনির্বাহী সদস্য রেজওয়ান আহমদ, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক লিয়াকত শাহ্ ফরিদী ও সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ। ক্রীড়া উপ কমিটির মধ্যে আহ্বায়ক শাহ্ দিদার আলম নবেল, সদস্য সচিব শংকর দাশ, সদস্য ওলিউর রহমান, ইউসুফ আলী ও সুলতান সুমন উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিক। এছাড়া কো-সম্পন্সর হিসেবে রয়েছে মা ও শিশু হাসপাতাল, আসমা-কামরান ফাউন্ডেশন ও মিলাদ ড্রিংকিং ওয়াটার।
মুজিববর্ষ উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাব জেলার সকল উপজেলা ও পাবলিক বিশ^বিদ্যালয়ের সাংবাদিক সংগঠন নিয়ে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে। সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের নিয়ে অভ্যন্তরিণ পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ক্লাবের ৫২ জন সদস্য। শিগগিরই উপজেলা ও বিশ^বিদ্যালয়ের প্রতিযোগীদের নিয়ে দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,