editor
প্রকাশিত: 5:27 PM, December 24, 2021

বালাগঞ্জে এমদাদ উল্লাহ এন্ড আলেছা খানম ট্রাষ্টের কম্বল বিতরণ
সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সমাজের কল্যাণে যারা কাজ করেন তারা মহৎপ্রাণ মানুষ। বিশেষ করে মা বাবার স্মৃতি রক্ষার্থে ট্রাষ্ট গঠন করে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করতে পারা গৌরবের। বৃহস্পতিবার রাতে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসায় মরহুম এমদাদ উল্লাহ এন্ড আলেছা খানম ট্রাষ্টের উদ্যোগে জামেয়ার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি হাবিব আরো বলেন, আমাদের প্রবাসীরা দেশের জন্য নিজেদের কষ্টার্জিত অর্থটুকু ব্যয় করলে শান্তি পান। প্রবাসীরা আমাদের অহংকার। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের যেকোন ক্রান্তিকালে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। মরহুম এমদাদ উল্লাহ এন্ড আলেছা খানম ট্রাষ্ট সমাজের কল্যাণে অবিস্বরণীয় অবদান রাখছে উল্লেখ করে তিনি বলেন, এই ট্রাষ্ট গহরপুর এলাকার মানুষের জন্য আশীর্বাদ স্বরুপ। তিনি ট্রাষ্টের প্রতিষ্টাতা আনহার আলী ইয়াকুব ও তার পরিবারবর্গকে এরকম মহতী কাজে এগিয়ে আসায় ধন্যবাদ জানান। জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহতামীম হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন রাজুর সভাপতিত্বে এবং মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ মুফতী আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম এমদাদ উল্লাহ এন্ড আলেছা খানম ট্রাষ্ট এর প্রতিষ্টাতা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক আনহার আলী ইয়াকুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি ও লোকন মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন শামছ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ মালেক, আওয়ামীলীগ নেতা ছহুল এ মুনিম, মো. দিলু মিয়া, ময়নুল ইসলাম সালেহ, শিরমান উদ্দিন ও ইউপি সদস্য মোহাম্মদ আলী গুলশের। উপস্থিত ছিলেন ট্রাষ্ট সদস্য হাজী আনোয়ার আলী, আশরাফ আলী, ফয়েজ আলম রাব্বী, এমদাদুল ইসলাম মাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,