editor
প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
বিসিএস (তথ্য) ক্যাডারের ৯ম ব্যাচের কর্মকর্তা বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল’র পরিচালক আমানুল্লাহ মাসুদ হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিসিএস তথ্য (সাধারণ) বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি।
সমিতির পক্ষ থেকে সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সায়েদ মোস্তফা কামাল এই শোক প্রকাশ করেন।
সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন আমানুল্লাহ মাসুদ হাসান। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ অক্টোবর তাঁকে রাজধানীর গুলিস্তানে অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম তাঁর শোকবার্তায় আমানুল্লাহ মাসুদ হাসানের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
2 ওসমানীনগর প্রতিনিধি: 8 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
1 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
8 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 3 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
4 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
1 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
6 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
2 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ