editor

প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

আইডিয়ালের ৪ কেন্দ্রের ২ কেন্দ্রে এজেন্ট পেয়েছেন বিএনপি প্রার্থী

আইডিয়ালের ৪ কেন্দ্রের ২ কেন্দ্রে এজেন্ট পেয়েছেন বিএনপি প্রার্থী

2

ঢাকা-৫ আসনে উপ-নির্বাচনে রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চারটি কেন্দ্রের দুইটি কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী সালাহ্ উদ্দিন আহম্মেদ।

5

আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ওই আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর আগে সকাল ৮টা থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট ও ভোটারদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। সকাল ১০টায় বিএনপি মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহম্মেদ তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ের পাশের কেন্দ্র যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্র্যান্ড কলেজ পরিদর্শনে যান। এ সময় সেখানে বিএনপির এজেন্টদের পান তিনি।

তবে এর আগে বিএনপি প্রার্থীর মিডিয়া সেল থেকে জানানো হয়, সকাল ৮টা ১০ মিনিটে ৫০ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর কেন্দ্র যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিএনপির এজেন্টরা গেলে তাদেরকে স্কুল প্রাঙ্গণ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এছাড়া ৬৮ নম্বর ওয়ার্ডের হাজী আদর্শ মোয়াজ্জেম আলী হাই স্কুল, সানারপাড় রুস্তম আলী হাই স্কুল ও ফুলকলি প্রাথমিক বিদ্যালয় এবং ৬৬ নম্বর ওয়ার্ডের ভ্যামুইল আইডিয়াল স্কুল, সারুলিয়া ডগাইর দারুস সুন্নত ফাজিল ফাদ্রাসা, ৭০ নম্বর ওয়ার্ডে ১৮৫ নম্বর কেন্দ্র (আমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), দেল্লা, ৬৬ নম্বর ওয়ার্ডের ১৪৮ ও ১৪৯ কেন্দ্র থেকে বিএনপির সব পোলিং এজেন্টকে পুলিশের সামনেই আওয়ামী লীগের উগ্রকর্মীরা বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী।

4

এদিকে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনু তাঁর ওয়ার্ডের সব কেন্দ্রের দখল নিয়েছেন বলেও বিএনপির এই প্রার্থীর অভিযোগ।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যাওয়ায় ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। এঁরা হলেন আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্ উদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টির মীর আব্দুর সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান।

7

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চারটি থানা নিয়ে এই আসনটি গঠিত, এগুলো হলো মতিঝিল (আংশিক), যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলী (আংশিক)। আসনটিতে ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ৮৬৪টি কক্ষে এক হাজার ৯৫টি বুথে ভোটগ্রহণ চলছে। এখানে মোট ভোটার রয়েছেন চার লাখ ৭১ হাজার ১২৯ জন। যাঁদের মধ্যে পুরুষ দুই লাখ ৪১ হাজার ৪৬৪ জন ও নারী দুই লাখ ২৯ হাজার ৬৬৫ জন।

4

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

5 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

2 স্টাফ রিপোর্টার: 5 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

5 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 1 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

1 ইকবাল বাহার, কানাইঘাট: 3 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

7 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লাবাসীকে শ্রমিক দল নেতা সঞ্জয় সরকারের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লাবাসীকে শ্রমিক দল নেতা সঞ্জয় সরকারের শুভেচ্ছা

7 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ

1
8