editor
প্রকাশিত: 6:42 PM, December 31, 2021

সিলেটে আবাসিক গ্যাস লাইন সংযোগ দিতে হবে: প্রিন্স বাহার চৌধুরী
সিলেট বিভাগ জনকল্যাণ সমিতির সাধারণ আলোচনা সভা ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় নগরীর পূর্ব জিন্দাবাজারে একটি অভিজাত রেস্টুরেন্টে সমিতির আহ্বায়ক প্রিন্স বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সমাপনী বক্তব্যে সমিতির আহ্বায়ক প্রিন্স বাহার চৌধুরী বলেন, সিলেট বরাবরের মতো অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় অতীত কালের ন্যায় ইতিহাস চর্চা করে চলে। সিলেটকে আধুনিকভাবে দৃষ্টি নন্দন হিসেবে গড়তে ত্যাগ স্বীকার করতে হবে। বৃহত্তর সিলেট অর্থনৈতিকভাবে সরকারের রাজস্বে খনিজ সহ রেমিটেন্স যোদ্ধারা যা দিয়েছে, সে তুলনায় সিলেট আধুনিক উন্নয়ন গুরুত্ব আকারে কম। চৌধুরী বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে অবশ্যই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সরকারের বিগত প্রতিশ্রুতি পূরণ করতে হবে। সিলেটে বন্ধ থাকা আবাসিক গ্যাস লাইন সংযোগ পূণরায় চালু করতে হবে। সিলেট সদরে একটি ইপিজেড রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপন করতে হবে। বেকার শিক্ষিতদের সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিলেটের সরকারি হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জঘন্যতম ঘুষ দুর্নীতিবাজদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাজ দ্রুত সম্পাদন করতে এবং সেখান থেকে ভারতের বিভিন্ন রাজ্যে, মধ্যপ্রাচ্যের সহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে বিমানের ফ্লাইট চালু করতে হবে। তিনি সিলেট-আখাউড়া রেলপথ-কে ডাবল লাইন, ডুয়েল গেজে পরিণত সহ রেল লাইন সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আহ্বায়ক কমিটির সদস্য মাহতাব উদ্দিন, আব্দুল আহাদ, সাব্বির আহমদ, সোহাগ হোসেন ও সাইফুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির