editor

প্রকাশিত: 9:23 AM, October 17, 2020

ঢাকা-৫, নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচন আজ

ঢাকা-৫, নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচন আজ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি’র অংশগ্রহণে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে আজ শনিবার (১৭ অক্টোবর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সকাল ৯টা থেকে বিরতি ছাড়াই বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দু’টি আসনেই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

ঢাকা -৫ আসনে আওয়ামী লীগের মনোনীত মো. কাজী মনিরুল ইসলাম ও বিএনপি মনোনীত সালাউদ্দিন আহমেদসহ ছয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন।

অন্য চার প্রার্থী হলেন- জাতীয় পার্টির মীর আবদুস সবুর, গণফ্রন্টের এইচএম ইব্রাহিম ভূঁইয়া, এনপিপি’র মো. আরিফুর রহমান ও বাংলাদেশ কংগ্রেসের মো. আনসার হোসেন সিকদার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেমরা ও মতিঝিল থানার ১৪টি ওয়ার্ড (৪৮-৫০, ৬০-৭০) নিয়ে গঠিত সংসদীয় আসনে ১৮৭টি ভোটকেন্দ্রের অধীনে মোট ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন ভোটার রয়েছে। এরমধ্যে ২ লাখ ৪১ হাজার ৪৬৪ জন পুরুষ ও ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।

নওগাঁ-৬ আসনে তিন সংসদ সদস্য প্রার্থী হলেন-আওয়ামী লীগের আনোয়ার হোসেন (হেলাল), বিএনপি’র শেখ মো. রেজাউল ইসলাম ও এনপিপি’র মো. খন্দকার ইন্তেখাব আলম।

রানিনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১০৪টি ভোটকেন্দ্রের অধীনে মোট ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন ভোটার রয়েছে। এরমধ্যে এক লাখ ৫৩ হাজার ৭৫৮ জন পুরুষ এবং এক লাখ ৫২ হাজার ৯৬৭ জন নারী ভোটার রয়েছেন।

গত ৬ মে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পরে ঢাকা-৫ আসন ও গত ২৭ জুলাই আওয়ামী লীগের সাংসদ ইসরাফিল আলমের মৃত্যুর পর নওগাঁ-৬ আসন শূন্য হয়।

গত ৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন দু’টি সংসদীয় আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট