editor
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, অনেক মানুষ এখন গণফোরামের সদস্য হওয়ার জন্য এগিয়ে আসছেন। এ কারণে দলটি আগের চেয়ে শক্তিশালী হয়েছে। এটি আমাদের জন্য খুবই ভালো লক্ষণ। দেশের জনগণ যেন তাদের মৌলিক অধিকার ভোগ করতে পারে, সে জন্য আমাদের কাজ করতে হবে।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় বাসা থেকে সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
ড. কামাল বলেন, দেশের জনগণ গণফোরামের লক্ষ্য-উদ্দেশ্য বুঝতে পেরেছে। সেজন্য জনগণ গণফোরামের সদস্য হতে চাচ্ছে। তাই গণফোরমের লক্ষ্য-উদ্দেশ্যকে জনগণের সামনে আরো বেশি বেশি করে তুলে ধরতে হবে। এজন্য নেতাকর্মীরা দলের কাজ ভাগ করে নেবেন।
তিনি আরো বলেন, আমাদের মূল্যবোধ জনগণের ঘরে ঘরে আপনারা পৌঁছে দেবেন। মানুষ দেখেছে, গণফোরাম সঠিকভাবে কাজ করেছে। শুধু জনসভা নয়, আপনারা গণসংযোগ করতে পারেন আমাদের আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের কাজ হবে দেশের সার্বিক উন্নতির জন্য।
তিনি বলেন, দলের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে। এই সদস্য শুধু নামকা ওয়াস্তে চাঁদা নেওয়ার জন্য নয়, যাদের সদস্য করা হবে তাদের সত্যিকার অর্থে পরিবর্তনের জন্য কাজ করতে হবে। আমরা দেখেছি, জেলা জেলায় নেতারা বলেছেন, অনেক মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসছেন গণফোরামের সদস্য হওয়ার জন্য। এটা খুব ভালো লক্ষণ।
আহ্বায়ক কমিটির সদস্য মোকাব্বির খান এমপির সভাপতিত্বে সভায় দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, আওম শফিক উল্লাহ, মহসিন রশিদ, সুরাইয়া বেগম, জানে আলম ও মোশতাক আহমেদ মূল মঞ্চে ছিলেন। সভায় বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধি ও কেন্দ্রীয় কমিটির নেতারা বক্তব্য রাখেন।
7 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
6 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
1 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
1 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
2 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার