editor
প্রকাশিত: 10:47 PM, January 5, 2022

এড. সৈয়দ আশরাফের মৃত্যুতে মওলানা ভাসানী ফাউন্ডেশনের শোক সভা
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ আইনজীবী ও সংগ্রামী রাজনীতিবিদ এডভোকেট সৈয়দ আশরাফ হোসেনের মৃত্যুতে ৫ জানুয়ারি বুধবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সহ-সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দিদার ইবনে তাহের লষ্করের পরিচালনায় সভায় এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন ও ফাউন্ডেশনের অন্যতম সদস্য প্রয়াত প্রকৌশলী আশফাক আহমদ এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শোক সভায় বক্তারা বলেন, সৈয়দ আশরাফ হোসেন ছাত্রজীবন থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলেন। তিনি রাষ্ট্রভাষা আন্দোলনের পক্ষে কাজ করেন। কলেজে অধ্যায়নকালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাথে ছাত্র রাজনীতিতে জড়িয়ে যান এবং ১৯৫৬-৫৭ সালে সিলেট এমসি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ন্যাপ-এ যোগদান করে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে ঘনিষ্ঠতার সূত্রে ঘন ঘন সন্তোষে যাতায়াত করতেন। মওলানা ভাসানীর সাথে খোদায়ী খেদমতগার, ফারাক্কা লং মার্চসহ ঐতিহাসিক বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি সিলেট জেলার সভাপতি ছিলেন। মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমৃত্য দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি, প্রবীন হিতৈষী সংঘ সিলেট জেলা ও বিভাগীয় কমিটির সাবেক সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দেন এবং ইসলামপুর হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও জড়িত ছিলেন।
সভায় বক্তারা মওলানা ভাসানীর একনিষ্ট অনুসারী সৈয়দ আশরাফ হোসেনের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
সভায় বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবুল কাশেম, প্রবীণ হিতৈষী সংঘ সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ ও মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন, শিক্ষাবিদ লে.কর্ণেল (অব:) অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, অধ্যক্ষ কবি কালাম আজাদ, শিক্ষাবিদ কর্ণেল (অব:) অধ্যক্ষ সৈয়দ আলী আহমদ, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট এএইচএম রুহুল হুদা, বাসদ মার্কসবাদী সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জল রায়, রাজনীতিবিদ মাহবুবুর রহমান চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহীন আলম, কবি আব্দুল জলিল চৌধুরী, কেমুসাসের কার্যকরী সদস্য সৈয়দ মো. তাহের, মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তার নিকটাত্মীয় এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের সহ সভাপতি আলী আক্তার উজ জামান চৌধুরী বাবুল। সভায় মরহুমের জীবনীর উপর আলোকপাত করে লিখিত বক্তব্য পাঠ করেন কেমুসাসের কার্যকরী সদস্য কবি বেলাল আহমদ চৌধুরী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি মাওলানা এডভোকেট আব্দুর রহমান চৌধুরী। -বিজ্ঞপ্তি
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে