editor
প্রকাশিত: 11:47 PM, January 5, 2022

প্রেসিডেন্টের সংলাপে আমন্ত্রণ পেলো বিএনপি
ডেস্ক রিপোর্ট
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে দেশের ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। চলমান এ সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানিয়ে বিএনপিকে চিঠি দেয়া হয়েছে। বুধবার দুপুরে নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ চিঠি পৌঁছে দেয়া হয়। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলটির দপ্তর সূত্র জানায়, আগামী ১২ই জানুয়ারি বিকাল চারটায় বঙ্গভবনে সংলাপে অংশ নেয়ার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইতোমধ্যে প্রেসিডেন্টের চলমান এ সংলাপকে অর্থহীন দাবি করে এতে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত ২০শে ডিসেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে নতুন ইসি গঠনের বিষয়ে সংলাপ শুরু করেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। সংলাপের প্রথম দিন অংশ নেয় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯