editor
প্রকাশিত: 12:40 PM, January 6, 2022

‘আমরা সবাই মিলে হাত তুলে প্রতিজ্ঞা করেছিলাম’
ডেস্ক রিপোর্ট
এবাদত হোসেন- ঘরের মাঠে বল হাতে মাঝেমধ্যেই ঝলক দেখিয়েছেন। সেই সঙ্গে ছিলেন আলোচনায়ও। তার পারফরম্যান্সের সঙ্গে উইকেট পাওয়ার উদযাপনটা ছিল নজরকাড়া। উইকেট শিকারের পর খানিকটা মার্চ করেই ঠুকে দেন স্যালুট। এবার বিশ্ববাসীও দেখল তার সেই স্যালুট। মাউন্ট মঙ্গানুইয়ের জয়ের নায়ক এবাদতের ক্রিকেটে আসার গল্পটা বেশ লম্বা। তার এই স্যালুটের পেছনে লুকিয়ে আরেক গল্পও। তিনি বাংলাদেশ দলের ক্রিকেটারের সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যও।
যেটা নিজেও স্মরণ করেছেন ম্যাচের পর, ‘আমি বাংলাদেশ বিমানবাহিনীর সেনা। আমি জানি, কীভাবে স্যালুট করতে হয়। ভলিবল থেকে ক্রিকেটে আসা একটি লম্বা গল্প। আমি ক্রিকেট উপভোগ করছি এবং বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করছি, বাংলাদেশ বিমানবাহিনীকেও।’
২০১২ সালে বিমানবাহিনীতে যোগ দেন। খেলতেন তখন ভলিবল। কিন্তু ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি ছিল তার বাড়তি টান। যেটা ২০১৬ সালের পেসার হান্টে উঠে আসে ভালোভাবেই। সেবার গতি দিয়ে সবার নজর কাড়েন। সেখান থেকে বিসিবির হাইপারফরম্যান্স টিমে। আর একটি ক্যাম্পে তার ওপর চোখ পড়ে কোচ আকিভ জাভেদের। এরপরই ঘুরে যায় তার গতিপথ। ২০১৯ সালের মার্চে টেস্ট ক্যাপও পেয়ে যান। জাতীয় দলে নাম লিখিয়ে নিজের সেরাটা দিয়েই পারফর্ম করতে থাকেন। ক্রমেই তার ওপর আস্থা বাড়ে নির্বাচকদের। এবার তো নিউজিল্যান্ডে বল হাতে ম্যাজিকই দেখালেন এবাদত।
সে জন্য বোলিং কোচ ওটিস গিবসনকেও ক্রেডিট দিয়েছেন এই পেসার, ‘দুই বছর ধরে আমি ওটিস গিবসনের সঙ্গে কাজ করছি। তিনি সব সময় আমাদের সাহায্য করেন। বাংলাদেশের কন্ডিশনে আমরা খুব একটা সহায়তা পাই না। এখনও আমরা শিখছি। দেশের বাইরে কীভাবে বল করতে হয়, শিখছি। কীভাবে রিভার্স করতে হয়, নিউজিল্যান্ডে ভালো লেন্থে কীভাবে বল করতে হয়। আমি চেষ্টা করেছি টপ অব দ্য স্টাম্প হিট করতে। সাফল্য এসেছে তাতেই। একটু ধৈর্য ধরতে হয়েছে।
নিউজিল্যান্ডের মাটিতে গত ১১ বছরে (২০ বছরে) আমাদের ভাইয়েরা ও আমাদের দল কোনো জয় পায়নি। আমরা এবার একটি লক্ষ্য নিয়ে এসেছিলাম। আমরা সবাই মিলে হাত তুলে প্রতিজ্ঞা করেছি, নিউজিল্যান্ডের মাটিতে আমরা এটা (জয়) করতে পারি। নিউজিল্যান্ডকে ওদের মাটিতে আমরা হারাতে পারি। আরেকটা ব্যাপার, আমরা জানি যে নিউজিল্যান্ড টেস্টের চ্যাম্পিয়ন। যদি তাদের মাটিতে তাদের হারাতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মও জানবে যে তারাও হারাতে পারবে। এটাই ছিল মূল লক্ষ্য।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,