editor
প্রকাশিত: 4:08 PM, January 8, 2022

লাউয়াইতে প্রথম রোটারিয়ান রাসেল মাহবুব দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ’২২-এর উদ্বোধন
স্পোর্টস ডেক্সঃ নগরির ২৫নং ওয়ার্ডের লাউয়াইস্থ সাউথ সুরমা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে প্রথম রোটারিয়ান রাসেল মাহবুব দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ’২২। ৭ জানুয়ারি শুক্রবার রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মোট ৩২টি দল অংশ নিচ্ছে। প্রতিদিন ৪টি করে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনি খেলায় নাহিদ-নজরুল জুটি জগন্নাথপুরের মুখোমুখি হয় বাবলু-সামাদ জুটি গোয়ালাবাজার।
এরআগে অনুষ্ঠিত হয় উদ্বোধনি অনুষ্ঠান। বিশ্ব পর্যটক ও বিদেশী মুদ্রা সংগ্রাহক আলহাজ্ব বুরহান আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি ও লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের মোতওয়াল্লি আলহাজ্ব শাহার মিয়া। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছত্তার, সহ-সভাপতি রিজ্জাদ আহমদ, শাহ স্পোর্টিং ক্লাব লাউয়াই-এর সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই, ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন, নিজাম উদ্দিন, ডা. এনামুল হক, আবুল মনসুর, আনোয়ার হোসেন ও ইউপি সদস্য এনাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান নজমুল ইসলাম খসরু এবং ধন্যবাদ জ্ঞাপন করেন টুর্নামেন্টের প্রবর্তক রোটারিয়ান রাসেল মাহবুব।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সাবেক কৃতী ফুটবলার নাসির আহমদ, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান রেজাউল ইসলাম, জাহাঙ্গীর খান, টুর্নামেন্ট কমিটির পক্ষে আমিন উদ্দিন, রূপল মাহমুদ, শাহ শাহিন আহমদ, বাছিত আহমদ, ইসমাইল আব্দুল্লাহ শিহাব, এ্যাডভোকেট এমবি শিপন, আহমেদ ইয়াসিন কাইয়ুম, পারেছ আহমদ চৌধুরী, শাহ রাজীব আহমদ, সাজু আহমদ, তোফায়েল আহমদ; শাহ নাজিম আহমদ, মাশফিক খান, কাইয়ুম আহমদ, হাসান উদ্দিন, আতিকুর রহমান, মোজাহিদুল হক, খলিলুর রহমান প্রমুখ। ধারাভাষ্য প্রদান করেন ধারা ভাষ্যকার আব্দুল আহাদ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,