editor
প্রকাশিত: 11:20 PM, January 8, 2022

বর্ষসেরার তালিকায় মেসি-সালাহ, বাদ পড়লেন রোনালদো
ডেস্ক রিপোর্ট
গত বছরের শেষে সপ্তম বার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। নতুন বছরের শুরুতে ফের এক খেতাবের সামনে মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের সামনে এবার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। তিনজন ফুটবলারকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছে ফিফা। তার মধ্যে রয়েছেন পিএসজির লিওনেল মেসি, পোলিশ সুপারস্টার রবার্ট লেভান্ডোভস্কি এবং মিশরের রাজপুত্র মোহাম্মদ সালাহ। ১৭ জানুয়ারি দেওয়া হবে পুরস্কার।
এই তালিকায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন দল ইতালি বা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী চেলসি দলের কোনও খেলোয়াড়ের নাম নেই। ২০০৭ সালে ফিফা পুরস্কারের জন্য প্রথম মনোনীত হওয়ার পর থেকে পাঁচবারের বিজয়ী রোনালদো দ্বিতীয়বারের মতো তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ। ২০১০ সালের পুরস্কারের তালিকা থেকে তিনি বাদ পড়েছিলেন যখন মেসি আন্দ্রে ইনিয়েস্তা এবং জাভিকে পরাজিত করে শিরোপা জিতেছিলেন।
এ বছর আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন মেসি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন (৪টি), সবচেয়ে বেশি গোল বানিয়েও দিয়েছেন (৫টি), টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও মেসি। এছাড়া পিএসজিতে যোগ দেওয়ার আগে গত মৌসুমে বার্সেলোনার হয়ে লিগের সেরা গোলদাতা হয়েছেন, বার্সাকে কোপা দেল রে-ও জিতিয়েছেন।
লেভান্ডোভস্কি বায়ার্ন মিউনিখের হয়ে গোলের পর গোল করে চলেছেন। এক মৌসুমে গড়েছেন সবচেয়ে বেশি ৪২ গোলের রেকর্ড। গত বছর ফিফা দ্য বেস্ট জিতেছিলেন তিনি।
অন্যদিকে লিভারপুলে আলো ছড়িয়েছেন সালাহ। অনেকের চোখে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা তো বটেই, এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়ও সালাহই।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,