editor
প্রকাশিত: 11:23 PM, January 8, 2022

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি সেবাধর্মী কাজ: স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ
সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বলেছেন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি সেবাধর্মী কাজ।
গত শুক্রবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় হবিগঞ্জের পাহাড়পুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শিবজ্ঞানে জীবসেবাকে উপজীব্য করে মানুষের সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক জীবন কুমার চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক রাজকুমার দাশ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, আশ্রমের উপদেষ্টা সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, প্রাক্তন ব্যাংকার অনাথ বন্ধু এষ, অশোক কুমার দে, এডভোকেট শরদিন্দু পাল, অজিত ভট্টাচার্য্য, ব্যবসায়ী নীলেন্দু চৌধুরী, ব্যাংকার সুবিনয় রায়, ইঞ্জিনিয়ার শিতাংশু দাশ প্রমুখ।
এছাড়া আশ্রম কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি শিক্ষক অজিত কুমার দাশ, বিশিষ্ট ব্যবসায়ী সূত লাল দাশ, নীলেন্দু শেখর দাশ, সৈলেশ দাশ, অমর সূত্রধর, নারায়ন সরকার, রামেন্দ্র চন্দ্র দাশ এবং পূজারী অজয় চক্রবর্তী প্রমুখ। শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে