editor
প্রকাশিত: 11:44 PM, January 8, 2022

জানুয়ারিতেও হচ্ছে না প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে বলে জানা গেছে। দেশব্যাপী বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরণ কর্মসূচি চলছে। এ কারণে জানুয়ারি মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার আয়োজন করা সম্ভব হচ্ছে না। এই পরীক্ষার মাধ্যমে ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জান গেছে, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন নিয়ে একাধিক সভা করা এখনো বাকি আছে। এছাড়া নতুন বই বিতরণ কার্যক্রম নিয়ে অধিদপ্তরের পাশাপাশি শিক্ষকরাও ব্যস্ত সময় পার করছেন। এ কার্যক্রম শেষ হওয়া মাত্রই পরীক্ষার প্রস্তুতি নেবেন কর্মকর্তারা।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ফেব্রুয়ারি মাসেও প্রাথমিকের নিয়োগ পরীক্ষা আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা ঠিক কবে নাগাদ হতে পারে তা জানতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে এবং ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, মন্ত্রণালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা বিষয়ে বৈঠক করেছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে।
তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে পরীক্ষা হবে। তবে সংক্রমণ বেড়ে গেলে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।
প্রাথমিকের ইতিহাসে সবচেয়ে বড় এ নিয়োগ পরীক্ষার আবেদন ২০২০ সালের ২৫ অক্টোবর শুরু হয়। আবেদন শেষ হয় ২৪ নভেম্বর। ৩২ হাজার ৫৭৭টি পদের জন্য আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। প্রতি পদের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৪০ জন।
জানা যায়, সহকারী শিক্ষকের মোট ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদের মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক পর্যায়ে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেয়া হবে।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের