editor
প্রকাশিত: 12:52 PM, January 9, 2022

আউটের বদলে ১ বলে ৭ রান করলেন ইয়ং!
ডেস্ক রিপোর্ট
যে বলে খুব অল্পের জন্য আউট হওয়া থেকে বেঁচেছিলেন, ওই একটি বলেই ৭ রান করে ফেললেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। রোববার ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কার্যত তাকে জীবনদান দেয়ার সাথে ৭ রান ফ্রি-তে দেয় বাংলাদেশ।
প্রথমে ক্যাচ ফেলা, তারপর ওভার-থ্রো। সব মিলিয়ে উইল ইয়ং-এর ক্ষেত্রে বলতেই হবে, ‘রাখে আল্লাহ, মারে কে’!
লাঞ্চের পর প্রথম ওভারেই ঘটনাটি ঘটে। তখন নিউজিল্যান্ডের ৯২ রানে কোনো উইকেট পড়েনি। ইবাদত হোসেনের করা ওই ওভারের শেষ ডেলিভারিতে ইয়ং অফ স্টাম্পের বাইরের বলটি স্লিপের দিকে ঠেলে দেন। দ্বিতীয় স্লিপে থাকা লিটন দাস ক্যাচটি মিস করেন। উল্টা ৩ রান নেন ইয়ং ও টম লাথাম।
এর পর ওই বলটি ওভার থ্রো করেন নুরুল হাসান। যার ফলে ৪ হয়ে যায়। ইবাদত বলটি ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। মোট ৭ রান হয় এই ওভারে। ইবাদতের ওই ওভারের প্রথম ৫টি বলে কিন্তু কোনো রান হয়নি। নিউজিল্যান্ডের প্রথম উইকেট ফেলার বড় সুযোগ পেয়ে, সেটা হেলায় হারায় বাংলাদেশ। আর ক্যাচটি হলে ২৬ রানেই আউট হয়ে যেত পারত উইল ইয়ং। শেষ পর্যন্ত ৫৪ রান করে আউট হন নিউজিল্যান্ডের ওপেনার।
আর নিউজিল্যান্ডের দিন শেষে সংগ্রহ ১ উইকেটে ১৪৯ রান।
টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। প্রথম টেস্টে দারুণভাবে জিতেছিল বাংলাদেশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,