editor
প্রকাশিত: 7:55 PM, January 9, 2022

পীরমহল্লা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আঞ্চলিক কর্মী সভা সম্পন্ন
গতকাল শনিবার রাত ৮ টায় পীরমহল্লা পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল বশর হোসেন এর বাসায় পীরমহল্লা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের আঞ্চলিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি, মিঞা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পীরমহল্লা পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল বশর হোসেন এর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা এস.এম শায়েস্তা তালুকদারের পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, সিলেট মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ লায়েক আহমদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য জামাল চৌধুরী, শাহাজাহান আহমদ, আবুল আহাদ চৌধুরী মিরন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগ উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা সতেন্দ্রনাথ তালুকদার, সভাপতি হায়দার মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মাসুদ, আঙ্গুর মিয়া, মফিজুর রহমান বারেক, ইসলাম উদ্দিন, আব্দুল মতিন, আবুল কাশেম আসাদ, শ্রমিক লীগ নেতা নাজিম উদ্দিন আহমদ, সেলিম আহমদ, শাহীন আহমদ, মোখলেছুর রহমান, মাসুম আহমদ, ছালিকুর রহমান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক আনা মিয়া হাজারী।
সভাপতির বক্তব্যে আবুল বশর হোসেন বলেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগকে আরো সাংগঠনিকভাবে আরো সুসংগঠিত করতে হবে। যাতে করে অপশক্তির কালো হাত থেকে ওয়ার্ডকে দূর্নিতমুক্ত মডেল ওয়ার্ড গড়তে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ৪১ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।