editor
প্রকাশিত: 4:50 PM, October 17, 2020
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মোশাররফ হোসেন (এফসিএ) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার রাত সাড়ে আটটায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি নানা অসুস্থতায় ভুগছিলেন। তবে শেষের দিকে তার শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। গত ২৯ সেপ্টেম্বর তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি রাজনীতিতে প্রবেশের আগে বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেন। পরে তিনি ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন।
তার মৃত্যুতে বিএনপির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। একই সঙ্গে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। আগামীকাল রবিবার বাদ জোহর ময়মনসিংহ ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা এবং বাদ আছর মুক্তাগাছা খেলার মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ময়মনসিংহের মুক্তাগাছার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট