editor
প্রকাশিত: 9:56 PM, January 10, 2022

নগরীতে চারদিন ধরে যুবক নিখোজ : সন্ধান কামনা
সিলেট নগরী থেকে গত ৭ জানুয়ারি থেকে আজ অবধি পর্যন্ত মো. সাহাদ আক্রাম খান রাহি (২৬) নামের এক যুবক নিখোজ রয়েছেন। তিনি মহানগরীর শাহপরান থানার টিলাগড়ের ভাটাটিকর-২ এলাকার মৃত গোলজার খানের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি সকাল ১১ টায় বাসা থেকে টিলাগড় পয়েন্টে যাওয়ার কথা বলে বের হন মো. সাহাদ আক্রাম খান রাহি। এরপর থেকে আজ অবধি তিনি আর বাসায় ফেরেন নি। তার সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব সকলের বাসায় খোঁজ করে তাকে না পাওয়া গেলে তার ছোট ভাই মো. রাহাত খান পরদিন ৮ জানুয়ারি শাহপরান থানায় সাধারণ ডায়রি করেছেন, (জিডি নং-৩৮৭)। সাহাদ খান রাহির গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, পড়নে সবুজ টিশার্ট ও নেভিব্লু হাফ হাতা সুইটার ছিল।
কোন স্বহৃদয়বান ব্যক্তি রাহির খোঁজ পেলে শাহপরান থানা বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পরিবার। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।