editor

প্রকাশিত: 10:54 PM, January 10, 2022

জৈন্তাপুর উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন

জৈন্তাপুর উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন

জৈন্তাপুর উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন

বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ভাল না থাকলে বাংলাদেশ ভালো থাকেনা। তাই আমরা কেউ ভাল নেই। আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর বিএনপি ও জিয়ার পরিবারের উপর ব্যাপক জুলুম নিপীড়ন চালিয়ে আসছে। সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে সাজা দেয়া হয়েছে। গুরুতর অসুস্থ নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকার টালবাহানা করে তাকে ক্রমশই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমন অবস্থায় ঘরে বসে থাকার অবকাশ নেই। আওয়ামী ফ্যাসিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় তৃনমূল বিএনপিকে সুসংগঠিত করতে কাউন্সিলের আয়োজন করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কাউন্সিল সমূহ সফল ও সার্থক করতে হবে।
তিনি সোমবার বিকেলে উপজেলার দরবস্ত বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক এ.বি.এম জাকারিয়া’র সভাপতিত্বে ও দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহারের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল মান্নান, মামুনুর রশিদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, শামীম আহমদ।
বিএনপি নেতা হাফিজ জালাল মেম্বারের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কামরুল হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, সাবেক সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সারওয়ার রেজা, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ শফি সাহেদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, যুবদল নেতা শাহেদ আহমদ ও শিফু আহমদ প্রমূখ।
কাউন্সিলে গোপন ভোটের মাধ্যমে সভাপতি পদে আব্দুর রশিদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক পদে আব্দুল হাফিজ ও সাংগঠনিক সম্পাদক পদে ইমতিয়াজ আলী নির্বাচিত হন। এছাড়া কাউন্সিলে সর্বসম্মসতিক্রমে আব্দুল আহাদকে সিনিয়র সহ-সভাপতি ও মামুনুর রশীদকে ১ম যুগ্ম সম্পাদক করে জৈন্তাপুর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।