editor
প্রকাশিত: 7:20 AM, October 18, 2020
ওয়াসার পানির দাবিতে রাজধানীর বেগম রোকেয়া সরণি অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রবিবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় স্থানীয় বাসিন্দারা মিছিল নিয়ে শেওড়াপাড়া প্রধান সড়কে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে পূর্ব শেওড়াপাড়া থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বেগম রোকেয়া সরণি অবস্থান নেন পূর্ব শেওড়াপাড়া এলাকার বাসিন্দারা। তাঁরা সেখানে ওয়াসার পানির দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। সড়ক অবরোধের কারণে অফিসগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি সমঝোতার চেষ্টা করছেন বলে জানা গেছে।
আন্দোলনকারীরা জানান, পূর্ব শেওড়াপাড়ায় প্রায় দুই মাস ধরে পানি পাচ্ছেন না বাসিন্দারা। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। তাই শেষপর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তাঁরা।
6 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
7 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
6 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
4 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
3 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
3 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
6 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’