editor
প্রকাশিত: 9:39 PM, January 11, 2022

দক্ষিন সুরমা প্রেসক্লাবের নতুন কমিটিকে ডা. দুলালের অভিনন্দন
ঐতিহ্যবাহী দক্ষিন সুরমা প্রেসক্লাবের নব-গঠিত কমিটির সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল হক শিপু ও কোষাধ্যক্ষ সাংবাদিক শরীফ আহমদ সহ নব-গঠিত কমিটির সকল সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বি.এম.এ)’র মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।
তিনি এক অভিনন্দন বার্তায় বলেন- গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকগণ সমাজের আয়না হিসেবে বিবেচিত। তাদের ক্ষুরদার লেখনির কারণেই সমাজের সকল দূর্নীতি, অবিচার, অনিয়ম, শোষিত সমাজের বঞ্চনার কথা আমরা জানতে পারি। তাদের লেখনির দ্বারা দেশ ও সমাজের সকল অনাচার দূরিভূত হয়।
ডা. দুলাল আরো বলেন, বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যেভাবে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে প্রাধান্য ও স্বাধীনতা দিচ্ছেন অতীতের কোনো সরকারই এমন প্রাধান্য ও স্বাধীনতা দেয়নি।
অভিনন্দন বার্তায় ডা. দুলাল দক্ষিন সুরমা প্রেসক্লাবের যেকোন যৌক্তিক বিষয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং ক্লাবের
উত্তরোত্তর সফলতা কামনা করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।