editor
প্রকাশিত: 10:51 PM, January 12, 2022

দক্ষিণ সুরমায় থ্রী হুইলার অটো বাইক চলাচলের দাবীতে স্মারকলিপি
দক্ষিণ সুরমার ক্বিনব্রিজের নিচ থেকে চন্ডীপুল আলমপুর ও শিববাড়ী লিংক রোডে গ্যাস চালিত থ্রী হুইলার অটো বাইক চলাচলের অনুমতি প্রদানের দাবীতে আলোচনা সভা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সিলেট মহানগর।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সিলেট মহানগরের আহবায়ক জনি ঘোষ।
সংগঠনের সদস্য সচিব শফিকুল ইসলাম শামীমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম, সদরুল ইসলাম, শ্রী সুজিত সূত্রধর, মোঃ গোলাম হোসেন, খলিলুর রহমান, বদরুল ইসলাম, রুবেল আহম্মেদ, আফরোজ মিয়া, আমির হোসেন, শামীম আহমেদ, মুজিবুর রহমান মুহিন, মোঃ সুরত আলী, মোঃ তৈয়ব আলী, মোঃ বাবুল আহম্মেদ, মোঃ রুবেল আহম্মেদ, জগলুল হক সাগর, মোঃ জাকির হোসেন, মোঃ ফকরুল ইসলাম, আক্তার হােসেন, মঞ্জু চন্দ্র দাস, মোঃ রহমান।
এর আগে, ১১ জানুয়ারি মঙ্গলবার একই দাবীতে সিলেটের জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট মেট্রোপলিটন পুলিশ সহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সিলেট মহানগরের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, ‘গ্যাস চালিত থ্রী হুইলার অটো বাইক চলাচলের মাধ্যমে তারা স্বল্প ভাড়ায় যাত্রী সেবাদানের পাশাপাশি বর্তমান দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে কোন রকম জীবন যাপন করে থাকি। বিগত ১ জানুয়ারী স্থানীয় পুলিশ প্রশাসন ও ট্রাফিক পুলিশের নিষেধাজ্ঞার কারনে আমরা যাত্রী সেবায় থ্রী হুইলার অটোবাইক চালাতে না পারিয়া বেকার হয়ে পড়েছি। এ গাড়ী ছাড়া আমাদের আর কোন উপার্জনের রাস্তা নাই। আমরা বিভিন্ন সমবায় সমিতির সংস্থা থেকে নেওয়া সাপ্তাহিক ও মাসিক কিস্তির ঋন পরিশোধ করিতে পারিতেছি না। আমরা পড়ালেখায় অনভিজ্ঞ সাধারণ দৈনিক খেটে খাওয়া শ্রমিক। আমরা নিঃস্ব, অসহায় বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে নিদারুণ দুঃখ কষ্টে অত্যন্ত অভাব অনটনে দিনাতিপাত করছি।’
শ্রমিকদের এমন দুর্দিনে মানবিক সাহায্যে এগিয়ে আসার জন্য নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। -সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।