editor

প্রকাশিত: 12:25 AM, January 14, 2022

আয়ের দিক থেকেও ইউনাইটেডকে ছাড়িয়ে গেল সিটি

আয়ের দিক থেকেও ইউনাইটেডকে ছাড়িয়ে গেল সিটি

আয়ের দিক থেকেও ইউনাইটেডকে ছাড়িয়ে গেল সিটি

ডেস্ক রিপোর্ট
একই শহরের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। কিন্তু বহু বছর মাঠে ও মাঠের বাইরে এক দল ছিল যোজন যোজন ব্যবধানে এগিয়ে।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যবধান ঘুচিয়ে ফেলেছে ম্যানচেস্টার সিটি। সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্স তো বটেই, এমনকি নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে আয়ের দিক থেকেও পেছনে ফেলে দিয়েছে সিটিজেনরা।

গত মৌসুমে সবমিলিয়ে ৫৩৮ মিলিয়ন পাউন্ড আয় করেছিল সিটি, যা ২০১৯/২০ মৌসুমের চেয়ে ১৭ শতাংশ বেশি। অন্যদিকে ইউনাইটেডের আয় ছিল ৪৬৫ মিলিয়ন পাউন্ড। বিশ্বখ্যাত অডিট ফার্ম ‘কেপিএমজি’র এক পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। এতেই বুঝা যায়, সাম্প্রতিক সময়ে ইউনাইটেডের বাজে ফর্ম তাদের আয়ের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে।

গত মৌসুমে ইউনাইটেডের চেয়ে ১২ পয়েন্টের স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল সিটি। অন্যদিকে মৌসুমের প্রায় অধিকাংশ সময় শিরোপার দাবিদার হয়েও দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করে রেড ডেভিলরা। পেপ গার্দিওলার সিটি অবশ্য চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পর্যন্ত গিয়েছিল। কিন্তু সেখানে তারা হেরে যায় চেলসির কাছে। কিন্তু নতুন মৌসুমে ফের দুর্দান্ত ফর্মে আছে সিটি। যার প্রভাব পড়েছে তাদের বার্ষিক আয়েও।

কয়েক যুগ ধরে ম্যানচেস্টার শহরের এক নম্বর ক্লাব ছিল ইউনাইটেড। সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে তারা অসংখ্য শিরোপা জিতেছিল। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার পাশাপাশি ওই সময় তাদের আর্থিক দিকটাও ছিল বেশ শক্তিশালী। এমনকি টানা কয়েক বছর তারা বিশ্বের শীর্ষ ধনী ক্লাবের স্বীকৃতিও পেয়েছিল।

অন্যদিকে ২০০৮ সালে আরব ধনকুবের শেখ মনসুর সিটির মালিকানায় আসার পর থেকে নগর প্রতিদ্বন্দ্বীদের ছায়া থেকে ধীরে ধীরে আলোয় আসতে থাকে সিটি। এরপর থেকে মাঠের পাশাপাশি মাঠের বাইরেও শক্তিশালী হতে থাকে তারা। পেট্রো-ডলারের জোরে তারা দলে ভেড়ায় বিশ্বের বড় বড় ফুটবল তারকাদের। ১৪ বছর পর সেই সিটি এখন ইউনাটেডকে সবদিক থেকেই পেছনে ফেলে দিয়েছে।

চলতি মৌসুমেও বাকিদের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সিটি। গত মৌসুমে নিজেদের চতুর্থ শিরোপা জেতা দলটি এবারও চ্যাম্পিয়ন হওয়ার পথেই আছে। অন্যদিকে ইউনাইটেড ক্রিস্টিয়ানো রোনালদোর মতো আধুনিক ফুটবলের অন্যতম সেরা তারকাকে দলে ভিড়িয়েও কাঙ্ক্ষিত সাফল্য থেকে অনেক দূরে অবস্থান করছে। লিগে তাদের বর্তমান অবস্থান সাতে। পার্থক্যটা তাই স্পষ্ট, ম্যানচেস্টারের ‘রাজা’ এখন সিটিই।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,