editor
প্রকাশিত: 12:38 AM, January 14, 2022

দল থেকে বাদ পড়লেন আশরাফুল
ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাট ইন্ডিপেন্ডেন্স কাপের শেষ ম্যাচে বাদ পড়লেন মোহাম্মদ আশরাফুল। প্রথম দুই ম্যাচে ৫ বলে ০ ও ৫৭ বলে ১৫ রান করার পর তৃতীয় ম্যাচে তাকে একাদশে রাখেনি ইসলামি ব্যাংক ইস্ট জোন।
বৃহস্পতিবার লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে বিসিবি নর্থ জোনের মুখোমুখি হয়েছে ইস্ট জোন। টস হেরে আগে ব্যাটিং করছে নর্থ জোন এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৬৮ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ২২ রান নিয়ে ব্যাট করছেন।
ইস্ট জোনের একাদশে মোহাম্মদ আশরাফুলের জায়গায় নেওয়া হয়েছে আরেক অভিজ্ঞ ব্যাটার নাদীফ চৌধুরীকে। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুরের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন প্রীতম কুমার। অবশ্য প্রথম দুই ম্যাচ হারায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।
দিনের অন্য ম্যাচে লড়ছে বিসিবি সাউথ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন। চোটের কারণে সেন্ট্রাল জোনের হয়ে ম্যাচটি খেলছেন না সাকিব আল হাসান। প্রথম দুই ম্যাচে ৩৫ রান ও ২ উইকেট, ৩৩ রান ও ১ উইকেট নিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সাউথ জোনের বিপক্ষে লিগপর্বের শেষ ম্যাচটিতে আগে ব্যাট করছে সেন্ট্রাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে তাদেরও সংগ্রহ ৩ উইকেটে ৬৮ রান। ডানহাতি ওপেনার আব্দুল মজিদ ৩১ রান নিয়ে অপরাজিত রয়েছেন। মোস্তাফিজুর রহমান নিয়েছেন দুইটি উইকেট।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,