editor
প্রকাশিত: 11:00 PM, January 16, 2022

৪-০ ব্যবধানে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া
অনলাইন ডেস্ক
হোবার্টে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টেও জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে অজিরা। টেস্টের তৃতীয় দিনে ২৭১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১২৪ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। ফলে অস্ট্রেলিয়া জিতে যায় ১৪৬ রানের বড় ব্যবধানে।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। ররি বার্নস ও জ্যাক ক্রাউলি উদ্বোধনী জুটিতে ৬৮ রান তোলেন। এর পরই নামে বিপর্যয়। অজি বোলিং তোপে একের পর এক উইকেট হারিয়ে ১২৪ রানে অল আউট হয়ে যায় রুট বাহিনী। ক্রাউলি ৩৬ ও বার্নস ২৬ রান করেন।
অজি দলপতি প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন ৩টি করে উইকেট শিকার করেছেন। অপর উইকেটটি নিয়েছেন মিচেল স্টার্ক। এ জয়ের ফলে ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছে অজিরা। দুই দলের মধ্যকার চতুর্থ টেস্টটি ড্র হয়। বাকি সবগুলো ম্যাচেই অস্ট্রেলিয়া জয়ী হয়। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ম্যাচসেরা ও টুর্নামেন্টসেরা নির্বাচিত হন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,