editor
প্রকাশিত: 9:10 PM, January 17, 2022

স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল রিয়াল
ডেস্ক রিপোর্ট
অ্যাতলেতিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। শনিবার দিবাগত রাতে সৌদি আরবে বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। এ নিয়ে নিজেদের ইতিহাসে ১২তম বারের মতো স্প্যানিশ সুপার কাপ জিতল ইউরোপের সবচেয়ে সফলতম দলটি।
কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টোডিয়ামে ফাইনালে আধিপত্য ছিল রিয়ালেরই। গোটা ম্যাচে বল দখলের লড়াইয়ে ৫৮ শতাংশ বল নিজেদের পায়ে রাখে দলটি। ম্যাচের ৩৮তম মিনিটে রিয়ালের পক্ষে গোল করেন লুকা মদ্রিচ।
৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ডি-বক্সের মুখ থেকে বেনজেমার শট বিলবাও ডিফেন্ডার জেরাই আলভারেসের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে নিজেই গোলটি করেন ফরাসি স্ট্রাইকার। ম্যাচের ৮৬তম মিনিটে পেনাল্টি পেয়েছিল বিলবাও। কিন্তু সেটি রুখে দেন রিয়ালের গোলরক্ষক কোর্তোয়া। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই স্প্যানিশ সুপার কাপ জয়ের আনন্দে মাতে কার্লো আনচেলত্তির দল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,