editor
প্রকাশিত: 9:17 PM, January 19, 2022

এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন : ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে ”ওয়েভ ফাউন্ডেশন” এর উদ্যোগে প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন উপলক্ষে বুধবার সিলেট সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শিরিন আক্তার।
ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলিটেটর সাইফুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত এ ইলাহী। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক, সমাজসেবক, ইউনিয়ন সদস্য, শিক্ষক, হিজড়া, প্রতিবন্ধী, দলিত প্রতিনিধিবৃন্দ। ডিভিশনাল ফ্যাসিলিটেটর শাহজাহান মিয়া প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠী কারা, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে উপস্থিত সবার ঐক্যমতে শিরিন আক্তারকে চেয়ারপারসন খালেদ আহমদকে সেক্রেটারি নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়। পিছিয় পড়া জনগোষ্ঠীকে বিশেষ করে ক্ষুদ্র নৃ গোষ্ঠী, দলিত, হিজড়া ও প্রতিবন্ধীদের ক্ষমতায়ন ও তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এই কমিটি। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।