editor
প্রকাশিত: 7:06 PM, January 21, 2022

ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ৬নং ওয়ার্ডের আলোচনা সভা
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ৬ নং ওয়ার্ড শাখার অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে নগরীর চৌখীদেখিস্হ শহীদ মিয়ার গেরেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সংগঠনের ৬ নং ওয়ার্ড শাখার সভাপতি শহীদ বকস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ সারওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসতাক আলী, শ্রমিক নেতা রায়হান আলী, আব্দুজ জব্বার, ফরিদ মিয়া, লাল মিয়া, তারিফ আলী প্রমুখ। এছাড়াও সংগঠনের সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও রক্ষায় তৃনমুল পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধু দুনিয়ার লাভ আর সার্থের পেছনে আমাদের দৌড়ালে চলবেনা, রুজিরোজগার, আয় উন্নতির পাশাপাশি আখেরাতের কল্যাণে সবাইকে আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় ও সঠিক পথে চলতে হবে। বক্তারা শ্রমিকদের কল্যাণমুলক কাজে ও নায্য অধিকারে নিজ নিজ অবস্থান থেকে অগ্রনী ভুমিকা পালনের আহবান জানান।
(সংবাদ বিজ্ঞপ্তি)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।