editor
প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
সদ্য শেষ হওয়া তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ এনে এর প্রতিবাদ ও ফল বাতিল চেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে হাজির হতে থাকেন দলের নেতাকর্মীরা। দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মানববন্ধনে হাজির হন। তাঁরা খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোট কারচুপির বিরুদ্ধেও স্লোগান দিচ্ছেন তাঁরা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মানববন্ধনে উপস্থিত রয়েছেন মহানগর দক্ষিণের সহসভাপতি ইউনুস মৃধা, সাধারণ সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম নকি, মৎস্যজীবী দল সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।
এর আগে সদ্য শেষ হওয়া তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনের ফল বাতিল চেয়ে গতকাল রবিবার (১৯ অক্টোবর) দুই দিনের বিক্ষোভ কর্মসূচি দেয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা দেন।
উপনির্বাচনের ফল বাতিল এবং পুনরায় ভোটগ্রহণের দাবিতে ১৯ অক্টোবর সারা দেশে মহানগর ও জেলায় এবং ২০ অক্টোবর থানা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন ফখরুল। তিনি বলেন, ‘সুপরিকল্পিভাবে জনগণকে ভোটাধিকারবঞ্চিত করে ইসি দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।’ ইসি সরকারের ‘বশংবদ ক্রীড়নকের’ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
6 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
4 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
5 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
5 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
6 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে
2 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
7 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
6 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর