editor
প্রকাশিত: 8:45 PM, January 23, 2022

শাবির ভিসির পদত্যাগের দাবিতে সিলেটের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে সিলেট নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিলেটে সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা মানববন্ধন করে। পরে একটি বিক্ষোভ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনের সামনে কামরান চত্তরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সিলেট এমসি কলেজ শিক্ষার্থী আব্দুর রহিমের সভাপতিত্বে ও গোয়াইনঘাট সরকারি কলেজ শিক্ষার্থী তানজিল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তোফায়েল আহমদ।
এ সময় আরোও বক্তব্য দেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী আমিরুল ইসলাম আমিন, দক্ষিণ সুরমা কলেজের আখতার হোসাইন, লিডিং ইউনিভার্সিটির মোহাম্মদ বিপুল, মদনমোহন কলেজের সাকিব রানা, এমসি কলেজের সুরাইয়া পারভিন আঁখি, মামুনুর রশীদ, আল আমিন নার্সিং কলেজের শিক্ষার্থী কুলসুমা, এমসি কলেজের জাহেদ জয় ও সালেহ আহমদ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমসি কলেজের শিক্ষার্থী জাহেদ, মো. শামীম আহমেদ, শাহান, এইচএম সায়েম, জাওয়াদুর রহমান, মারজান আহমেদ, দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী জে.এ পাভেল, রাতুল চৌধুরী জয়, রনি দেব, মদন মোহন কলেজ শিক্ষার্থী মামুন আহমদে, সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদুর রহমান, জালালাবাদ হোমিও কলেজ শিক্ষার্থী হাসানুল বান্না, আল আমিন, জাফর সারওয়ার, আবদুল হাফিজ, ইয়াসিন আরাফাত, আফজাল হোসেন, সরকারি টিচার্স ট্রিনিং কলেজ শিক্ষার্থী প্রদিপ কুমার, মুহিতোষ চক্রবর্তী, নান্টুস বিশ্বাস, টেকনিক্যাল কলেজ শিক্ষার্থী লাদেন বিন কয়েছ, মৌলভীবাজার কলেজ শিক্ষার্থী মোঃ কিবরিয়া আহমেদ সহ সিলেটের প্রত্যেকটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ।
সিলেট এমসি কলেজ শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, ভিসি ফরিদ উদ্দিন আহমদ শাহজালালের পূণ্যভূমিকে কলঙ্কিত করেছেন। এরকম ‘বিশ্ব বেহায়া দ্যা সেকেন্ড’ ভিসি আমরা চাই না। শাবিতে আমাদের বন্ধুদের ভিসি বিরোধী আন্দোলনকে সমর্থন করছি। তাদের সাথে ঠোটে ঠোট মিলিয়ে আমরাও বলতে চাই- যে ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না। অবিলম্বে আমরা ভিসির পদত্যাগ চাই।
তিনি বলেন, মানববন্ধন থেকে আমরা ৪ দফা দাবি উত্থাপন করেছি। আমাদের দাবি হলো- শাবি ভিসি পদত্যাগ করতে হবে, শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিতে হবে, অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার করতে হবে ও স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হবে।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।