editor
প্রকাশিত: 9:00 PM, January 23, 2022

১ম রোটাঃ রাসেল মাহবুব দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-১ সেটে সবুজ সংঘ ধরাধরপুরকে হারিয়ে প্রথম রোটাঃ রাসেল মাহবুব দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ’২২-এর শিরোপা জিতেছে এমএস ক্লাব লাউয়াই। গতকাল শনিবার রাতে নগরির ২৫নং ওয়ার্ডের লাউয়াইস্থ সাউথ সুরমা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে এ ফলাফল হয়। খেলায় উভয় দলই চমৎকার ক্রীড়ানৈপূণ্য প্রদর্শন করে। খেলা শেষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্ব পর্যটক ও বিদেশী মুদ্রা সংগ্রাহক আলহাজ্ব বুরহান আহমদের সভাপতিত্বে এবং ধারা ভাষ্যকার আব্দুল আহাদ ও রূপল মাহমুদের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও ক্রীড়া সংগঠক আবু সারোয়ার কিরণ, সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র প্রতিষ্ঠাতা সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলর, জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত আহমদ, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছত্তার, শাহ স্পোর্টিং ক্লাব লাউয়াই-এর সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী ডা. এনামুল হক, আবুল মনসুর, রোটাঃ নজমুল ইসলাম খসরু, মিজানুর রহমান শাহীন, এ্যাডভোকেট মুমিনুর রহমান টিটো, আনোয়ার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী মুন্না আব্দুল আহাদ সোহেল ও রোটাঃ দিদার আহমদ। বক্তব্য রাখেন বাছিত আহমদ লায়েক, আমিন উদ্দিন, রোটাঃ রেজাউল ইসলাম, সায়েম আহমদ, কামাল আহমদ, মজম্মিল হক ও হাসান আহমদ প্রমুখ। টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এর প্রবর্তক রোটাঃ রাসেল মাহবুব। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জাবেদ লাকি। পুরো টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন বাছিত আহমদ, শাহ রাজীব, সাজু আহমদ, হাসনাত, শামীম, শাহ নাজিম, ছামাদ, কাইয়ুম, তোফায়েল, জুয়েল, জয়নাল, জব্বার, খাব্বাব, কামাল, পাভেল, মালেক, নাহিদ, এমাদ, ফাত্তাহ, মিফতা, খলিল, সুজন, ছাদী প্রমুখ।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার আপ ও ৩য় স্থান অধিকারী দলের ম্যানেজার ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন এমএস ক্লাব লাউয়াই’র কৃতী খেলোয়াড় পারভেজ। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সিলেট বিভাগের ৩২টি শক্তিশালী দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়েছিল।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,