editor

প্রকাশিত: 8:08 PM, January 29, 2022

রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদ্রাসার ফান্ড তছরূপ, আদালতে মামলা

রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদ্রাসার ফান্ড তছরূপ, আদালতে মামলা

রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদ্রাসার ফান্ড তছরূপ, আদালতে মামলা

মোগলাবাজার থানার রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক ২ জন সদস্য কর্তৃক ফান্ড তছরূপ করার অভিযোগ এনে সভাপতি বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালত সিলেটে ফান্ড মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৪৬/২০২১।
মামলা দায়েরর পর মাদ্রাসার সুপারিনন্ডেন্টকে সরাসরি উড়ো চিঠি দিয়ে প্রাণে হত্যা হুমকীর অভিযোগে মোগলাবাজার থানায় সি.আর ১৪৬/২০২১ইং মামলা দায়ের করা হয়েছে। উক্ত ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় চলছে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী ঘটনার আশংকা রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, মোগলাবাজার থানার অন্তর্গত রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সদস্য স্থানীয় সিকন্দরপুর গ্রামের মৃত আনফর আলীর পুত্র হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ ও শিব্বির আহমদ মাদ্রসা ফান্ডের যথাক্রমে ২,০৮,৫৫০/- টাকা ও ৩৩,৩৭০/- টাকা সহ সর্ব সাকুল্যে ২,৪১,৯২০/- টাকা আত্মসাৎ করেছেন। যা বিগত ১১ নভেম্বর ২০১৮ইং তারিখের অডিট রিপোর্ট থেকে জানা যায়। উল্লেখ্য যে, উক্ত অডিট রিপোর্টে অভিযুক্ত হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ এর স্বাক্ষরও রয়েছে।
মাদ্রাসার বর্তমান কমিটির পক্ষ হতে উল্লেখিত টাকা আত্মসাৎ করার কারণ এবং ফেরত প্রদানের জন্য হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ ও শিব্বির আহমদের সাথে বার বার যোগাযোগ করে সমাধানে জন্য বার বার অনুরোধ করলেও উল্লেখিত অভিযুক্তদ্বয় বিষয়টি পাত্তা না দিয়ে এড়িয়ে চলেন। যার ফলে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে বিগত ৬ নভেম্বর ২১ ইং তারিখের একটি সভার রেজুলেশনের সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য আয়েশা বেগম পপি মাধ্যমে বিগত ২১/১০/২০২১ ইং তারিখে উল্লেখিত মাওলানা মঞ্জুর আহমদ এবং শিব্বির আহমদকে ফান্ডের তছরূপকৃত উল্লেখিত টাকা ফেরত প্রদানের অনুরোধ জানানো হয়। উক্ত তছরূপকৃত টাকা ফেরত প্রদান না করলে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি উকিল নোটিশে উল্লেখ করা হয়। এদিকে অভিযুক্তদ্বয় উকিল নোটিশ প্রাপ্ত হয়ে কোন সমাধানে না এসে মাদ্রাসার সুপারিনন্ডেন্ট এবং বর্তমান কমিটির সদস্যদের প্রতি দেশীয় অস্ত্র শস্ত্র উচিয়ে তাদের বিরুদ্ধে টাকা তছরূপ বিষয়ে কথা বলা থেকে বিরত হওয়ার হুমকি প্রদান করেন। অন্যথায় উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিদ্বয় সুপারেন্টেন্ড খসরুজ্জামান তথা মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের প্রাণে হত্যা করিয়া ফেলিবে মর্মেও হুমকি প্রদান করে যা উল্লেখিত মামলায় উল্লেখ রয়েছে।
এদিকে জনৈক হেমাই গং দুরমুছ পাটি নামীয় দুটো উড়ো চিঠির মাধ্যমে মাদ্রাসার সুপারেন্টেন্ড খসরুজ্জামান কে মৃত্যুর সমন পাটিয়ে খুন করার মর্মে হুমকি প্রদান করা রয়েছে। এ বিষয়ে বিগত ১৯/১০/২১ইং তারিখে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে যার নং ৯১৬, তারিখ ১৯/১১/২১ ইংরেজী। উক্ত বিষয় নিয়ে এলাকায় তোলপাড় চলছে যে কান মূহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে । বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,