editor
প্রকাশিত: 9:43 PM, January 29, 2022

'সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কুয়ার পার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র ভুমিকা প্রসংশার দাবী রাখে : আবু তালেব মুরাদ
শুক্রবার সন্ধ্যায় কুয়ার পার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাথে কুয়ারপার এলাকাবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউকে ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি ফখরুল ইসলাম এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল ইসলাম শাহীনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পাদক এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ।প্রধান অতিথির ভাষণে তিনি বলেন কুয়ারপার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে কুয়ারপারের উন্নয়নে,এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে যে ভাবে অবদান রেখে যাচ্ছে তা প্রশংসার দাবী রাখে।তিনি কুয়ারপার এলাকাবাসী, একটি এলাকায় দুটি ওয়ার্ড অর্থাৎ ১১ ও ১২ ওয়ার্ডের সমস্যা থেকে সুরাহা লাভের জন্য সরকারের প্রতি আহবান জানান, আবু তালেব মুরাদ আশাবাদ ব্যাক্ত করে বলেন অচিরেই কুয়ারপারের এই দুটি ওয়ার্ডকে একটি ওয়ার্ডে রূপান্তরিত করা হবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান সাহেদ গাজী, জাকির হোসেন জকন কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহদাত আহমদ, রুহুল আহমদ আরিফ, শামীম আহমদ, আব্দুস সামাদ তুহেল, মোহাম্মদ আবুল খান, ছাব্বির আহমদ, হানিফ আহমদ,মুহিবুর আহমদ, মির্জা আমির হামজা রামিম, দেওয়ান আরাফাত চৌধুরী জাকী, হোসেন বক্স, শাকিল খান, ইমন ইবনে সম্রাজ প্রমুখ। কুয়ার পার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ কুয়ারপার এলাকার কল্যাণে আগামীদিনের পরিকল্পনা তুলে ধরে বলেন,সবার সর্বাত্মক সহযোগিতায় আমরা এলাকাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হব। সভাপতির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন আমরা প্রবাসে বাস করলেও আমাদের হৃদয় থাকে এলাকায় সুতরাং আমরা চাই দলমত নির্বিশেষে দেশের,সমাজের এমনকি সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে। এখানে উল্লেখ্য কুয়ারপার ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিবছর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের খৎনা কার্যক্রম, শিক্ষাসামগ্রী বিতরণ সহ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা