editor
প্রকাশিত: 9:52 PM, January 29, 2022

৫ শতাধিক পরিবারের মাঝে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের শীতবস্ত্র বিতরণ
এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লি. এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ এর পক্ষ থেকে সিলেটে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৯) সকালে গোলাপগঞ্জের রানাপিং গ্রামে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লি. সিলেটের ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লি. এর জিএম সৈয়দ আতিকুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এনা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ সব সময় দেশের সবপ্রাঙ্গনে অসহায় মানুষের সেবা প্রদান করে যাচ্ছে। করোনা মহামারিতে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে এ ট্রান্সপোর্ট। আজকে সিলেটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামী সিলেটের আরো ৩টি জেলায় পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে। বক্তারা সমাজের অসহায় মানুষের সাহায্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান বক্তারা বক্তব্য রাখেন ২নং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লি. গাবতলী সেকশনের জিএম আনিসুর রহমান, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লি. হ্যাড একাউন্টেন্ট রাকিবুল ইসলাম, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লি. এর সিলেট জোনের ম্যানেজার নুর মোস্তফা, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লি. এর সিলেট রোর্ডের ম্যাজোর জসিম উদ্দিন, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লি. গাবতলী সেকশনের ম্যানেজার মিজানুর রহমান। এছাড়াও সমাজসেবী রুকন আহমদ সহ এলাকার বিশিষ্ট মুরব্বী ও যুব সমাজ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা