editor
প্রকাশিত: 2:56 PM, January 31, 2022
শেরপুর জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু এবং এ সময় আক্রান্ত হয়েছেন ২৩ জন।
মারা যাওয়া ওই ব্যক্তি গত ১৯ জানুয়ারি করোনায় আক্রান্ত হন। তার নাম লুৎফর রহমান (৪২)। তার বাড়ি শেরপুর সদর উপজেলায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোববার রাতে তার মৃত্যু ঘটে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৫ জনে।
গত ২৪ ঘন্টায় ১০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২১ দশমিক ২৯ শতাংশ।
শনাক্তদের মধ্যে শেরপুর সদর উপজেলায় ১৭ জন, শ্রীবরদী উপজেলায় ২, ঝিনাইগাতী উপজেলায় ২ এবং নালিতাবাড়ি উপজেলায় ২ জন রয়েছেন।
শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার সকাল ৮টায় সিভিল সার্জন অফিস থেকে দেওয়া জেলার কোভিট স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬২ জন। এর মধ্যে শেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত ৯ জন চিকিৎসাধীন।
বুলেটিনে আরও বলা হয়, ৪৫৩ জন কোভিড রোগী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২১ জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৭৬৪জন। এ পর্যন্ত কোভিডে মোট মৃত্যু হয়েছে ৯৫ জনের।
মোট কোভিট-১৯ টিকা গ্রহণকারীর সংখ্যা প্রথম ডোজ সাত লাখ ৯৬ হাজার ২৭৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন পাঁচ লাখ ৬৮ হাজার ৩৩৫ জন। বুস্টার ডোজ নিয়েছেন ৭ হাজার ৮৯৫ জন।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের