editor
প্রকাশিত: 5:50 PM, February 1, 2022

হজের নিবন্ধন শুরু হয়নি, প্রতারক থেকে সাবধান!
ডেস্ক রিপোর্ট
হজের নিবন্ধন নিয়ে অসাধু প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, হজের প্রাক নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও করোনা পরিস্থিতির কারণে হজের নিবন্ধন এখনো শুরু হয়নি। এ বিষয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো।
হজের নিবন্ধন নিয়ে এক শ্রেণির প্রতারক চক্র সাধারণ মানুষের কাছে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
হজে যাওয়ার জন্য প্রাক-নিবন্ধন এবং প্রাক-নিবন্ধিতদের নিবন্ধন করতে হয়। সরকারি-বেসরকারি কোটা সাপেক্ষে নিবন্ধিতরা হজে অংশ নিয়ে থাকেন। সৌদি সরকারের ডিজিটাল হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে এই নিবন্ধন করতে হয়।
করোনার কারণে দুই মৌসুম হজে যেতে পারেননি সৌদিতে থাকা নাগরিক ছাড়া অন্যরা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,