editor

প্রকাশিত: 10:23 PM, February 1, 2022

ইউকে আল ইসলাহ নেতা হাফিজ সাব্বির আহমদের সৌজন্যে সিলেটে প্রীতিভোজ

ইউকে আল ইসলাহ নেতা হাফিজ সাব্বির আহমদের সৌজন্যে সিলেটে প্রীতিভোজ

ইউকে আল ইসলাহ নেতা হাফিজ সাব্বির আহমদের সৌজন্যে সিলেটে প্রীতিভোজ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি, সিলসিলা ইসলামিক সোসাইটি ও সিরাজাম মুনিরা এডুকেশন সেন্টার ইউকের পরিচালক, ইউকে আল ইসলাহ নেতা আলহাজ্জ হাফিজ সাব্বির আহমদের সৌজন্যে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সম্মানে সিলেটে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জানুয়ারি যুক্তরাজ্য থেকে সংক্ষিপ্ত এক সাংগঠনিক সফরে দেশে আসেন আলহাজ্জ হাফিজ সাব্বির আহমদ। সফরকালে বিভিন্ন কর্মসূচির মধ্যে এ প্রীতিভোজ আয়োজন করেন তিনি। এমন আয়োজন নিয়ে হাফিজ সাব্বির আহমদ প্রীতিভোজপূর্ব এক বক্তব্যে বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্য রাসূলুল্লাহ (সা.) এর শিক্ষা। এ শিক্ষা বাস্তবে আমাদের শিখিয়েছেন আমাদের পীর ও মুরশিদ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)। আজকের এ আয়োজন তার উৎকৃষ্টতম উদাহরণ। আমি মনে করি, এই প্রীতিভোজ আমাদের সম্প্রীতিকে আরো অটুট করবে এবং দ্বীনী খিদমতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি বহির্বিশ্বে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর বিভিন্ন খিদমতের চিত্র তুলে ধরে বলেন, সিরাজাম মুনীরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টার ফুলতলী ছাহেব কিবলাহ’র বহুমুখী খিদমতের একটি কেন্দ্রস্থল। এ প্রতিষ্ঠান ইলমে দ্বীন শিক্ষা ও প্রচার এবং খিদমতে খালকের কার্যক্রম বিশ্বব্যাপী আনজাম দিয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে এ প্রতিষ্ঠান ইউরোপের একটি অন্যতম দ্বীনী মারকাজ হিসেবে গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ প্রীতিভোজে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বারের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্জ নাসিম হোসাইন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টার ইউকে’র পরিচালক আলহাজ্জ কাজী নানু মিয়া, সিলেট জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, আল ইসলাহর কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিলেট মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আখতার হোসাইন জাহেদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান, সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল জলিল, জেলা বিএনপি নেতা আবুল কাসেম ও বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. ছমর উদ্দিন মানিক।
এতে সিলেটের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিকসহ প্রীতিভোজে আরো উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, মৌলভীবাজার জেলা আল ইসলাহর অফিস সম্পাদক মাওলানা শফিকুল আলম, সিলেট মহানগর আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা সাদ উদ্দিন, পাঠাগার সম্পাদক মাওলানা সৈয়দ আহমদ আল জামিল, সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি কবির আহমদ, সিলেট মহানগর তালামীযের সহ-সভাপতি আতিকুর রহমান সাকের, সাধারণ সম্পাদক পিয়ার হাসান, সিলেট পশ্চিম জেলা তালামীযের সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদ, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,