editor
প্রকাশিত: 11:24 PM, February 10, 2022

নারী সাংবাদিকদের সাথে দৃকের মতবিনিময়
বাংলাদেশের বিভিন্ন জেলার নারী সাংবাদিক ও তাঁদের মানবাধিকার নিয়ে কাজের ধারাবাহিকতায় দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড সিলেটের নারী সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভা করেছে। ‘বাংলাদেশে সাংবাদিকতা: নারী সাংবাদিকদের অভিজ্ঞতা’ শিরোনামে বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট নগরীর দরগা গেটস্থ গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিলে সভা অনুষ্ঠিত হয়।
দৃক পিকচার লাইব্রেরি লিমিটেডের পরিচালক সায়দিয়া গুলরুখের পরিচালনায় সভায় অংশগ্রহণ করেন সিলেটর স্থানীয় দৈনিক উত্তরপূর্বের যুগ্ম সম্পাদক মনিকা ইসলাম, জিটিভির সিলেট ব্যুরো বিলকিস সুমি, দৈনিক সুদিনের নিজস্ব প্রতিবেদক ফাতেমা সুলতানা, চ্যানেল আইয়ের প্রতিনিধি সুবর্ণা হামিদ, দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক অমিতা সিনহা, আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি শাকিলা ববি, সাম্প্রতিক দেশকালের সিলেট প্রতিনিধি হেনা মম, সিলেট এক্সপ্রেসের নিজস্ব প্রতিবেদক তাসলিমা খানম বীথি, চ্যানেল এস এর মৌলভীবাজার প্রতিনিধি এ এস কাঁকন, দৈনিক সিলেট মিররের নিজস্ব প্রতিবেদক বুশরা নূর, সিল টিভির নিজস্ব প্রতিবেদক ফাইজা রাফা, বাংলা ভিউয়ের নিজস্ব প্রতিবেদক শ্রাবণী তালুকদার।
সভায় সাংবাদিকতা পেশায় নিয়োজিত এই নারীদের নানান গল্প, তাঁদের কাজের পরিবেশ, লিঙ্গীয় অসমতা, জীবিকা এবং মানবাধিকার বিষয়ক সমস্যাগুলো নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক আলোচনার মাধ্যমে সামষ্টিক দক্ষতা বৃদ্ধি করা হয়। এই সভার সমন্বয় করেন দৃক পিকচার লাইব্রেরি লিমিটেডের ইকুয়ালিটি, ডাইভারসিটি ও কমিউনিকেশনস অফিসার আমিনা নিয়ামত।
5 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
8 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
3 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
1 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
3 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট