editor
প্রকাশিত: 8:58 PM, February 11, 2022

বাগবাড়ীর ছোটমনি নিবাসে এপেক্স ক্লাব অব বিশ্বনাথের ফল বিতরণ
এপেক্স বাংলাদেশ ঘোষিত জাতীয় সেবা দিবস উপলক্ষে এপেক্স ক্লাব অব বিশ্বনাথের উদ্যোগে সিলেটস্থ বাগবাড়ী এতিম খানা ছোটমনি নিবাসে ফল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এসব ফল নিয়ে যান নেতৃবৃন্দ।
এপেক্স ক্লাব অব বিশ্বনাথের প্রেসিডেন্ট এপেক্সিয়ান এডভোকেট কবির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি এপেক্সিয়ান ইদি আমিন লিওনের পরিচালনায় ফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্ণর এপেক্সিয়ান এডভোকেট এ কে এম সমিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ মেম্বার এপেক্সিয়ান এডভোকেট আতিকুর রহমান সাবু, পি ডি জি ৪ এপেক্সিয়ান এডভোকেট মিছবাহুর রহমান আলম, পি ডি জি ৪ এপেক্সিয়ান এডভোকেট মাসুম আহমদ, পি পি এপেক্সিয়ান জামিল চৌধুরী, এপেক্সিয়ান এডভোকেট তোফায়েল আহমেদ শামিম। এছাড়াও সেবা কার্যক্রম অনুষ্ঠানে অন্যান্য এপেক্সিয়ানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এপেক্স বাংলাদেশের লাইফ গভর্ণর এপেক্সিয়ান এডভোকেট এ কে এম সমিউল আলম বলেন, এপেক্স বাংলাদেশ মানবতার সেবায় নিয়মিত কাজ করে চলছে। এটা যেমন সুন্দর একটি বাংলাদেশ গড়তে ভুমিকা রাখছে, তেমনি কম ভাগ্যবান মানুষেরা এপেক্স বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। তিনি আরো বলেন, এপেক্স ক্লাব অব বিশ্বনাথ দীর্ঘ ৫ বছর থেকে যেভাবে ছোটমনি নিবাসে তাদের মেধার মান উন্নয়নে শিক্ষক নিয়োগের মাধ্যমে সেবা পরিচালনা করে আসছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। এপেক্স বাংলাদেশের এরকম সেবা কার্যক্রম আরো বৃদ্ধি করার তিনি সকলের প্রতি আহ্বান জানান এবং সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা