editor
প্রকাশিত: 9:59 PM, February 11, 2022

জুলকার নায়েন ফান্ডেশনের পুরস্কার বিতরনী
‘বিশ^ায়নের যুগে আমাদেরকে বিদেশী ভাষা শিখতে হবে, কিন্তু বাংলা ভাষাকে পিছনে রাখলে চলবে না, তাহলে যারা ভাষার জন্য ১৯৫২ সালে প্রাণ দিয়েছেন তাদের প্রতি অবমাননা করা হবে। মাতৃভাষার মর্যাদার আন্দোলন আমাদের স্বাধিকারের প্রথম সোপান। এ আন্দোলনই স্বাধীনতার পথ দেখিয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালিদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উচু করে দাঁড়াতে হয়।’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জুলকার নায়েন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর আম্বরখানাস্থ বরকতিয়া হাউসে আয়োজিত শিশু চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী একথা বলেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকার নায়েনের সভাপতিত্বে ও রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাওছার, প্রবীণ নাট্যাভিনেতা আতিকুস সালাম আতিক রাহি, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র সহসভাপতি এটি এম মোশাহিদ উদ্দিন, সাবেক ছাত্রনেতা নূরুল আমিন মানিক, হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ধীরেঞ্জ দাশ, ছয়ফুল করিম চৌধুরী (হায়াত), এডভোকেট মো তাজ রীহান জামান, চেতনা যুব পরিষদের সহসভাপতি আব্দুল হাসিব। সভায় স্বাগত বক্তব্য রাখেন জুলকার নায়েন ফাউন্ডেশনের উপদেষ্টা ইব্রাহিম খলিল। ৩টি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩৮ জন প্রতিযোগিকে পুরস্কার দেয়া হয়।-বিজ্ঞপ্তি
1 7 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
8 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
5 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা