editor
প্রকাশিত: 9:31 PM, February 21, 2022
স্কলার্সহোম মেজরটিলা কলেজ এর উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
(২১ ফেব্রুয়ারি) সোমবার সকালে অধ্যক্ষ মো. ফয়জুল হক কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বায়ান্নর ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, মাতৃভাষা দিবসের তাৎপর্য সর্বস্তরে পৌঁছে দিতে হবে, একই সাথে বাংলা ভাষার ব্যবহারও বড়াতে হবে। তবেই জাতিগতভাবে আমরা সমৃদ্ধ হতে পারবো এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারবো।
পরে কলেজ অডিটোরিয়ামে বাংলা বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন এর পরিচালনায় অনুষ্ঠানে ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তিনটি গ্রুপে বিভাজন করে বাংলা কবিতা আবৃত্তি ও বাংলা নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতার বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের প্রভাষক মীর হোসাইন সরকার, ইলিয়াস আহমেদ এবং এমদাদুর রহমান। ফলাফল সংকলন করেন গণিত বিভাগের প্রভাষক এস এম মফিজুর রহমান এবং প্রতিযোগিতার পর্যালোচনা করেন বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ। এসময় কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে বিজয়ীদের মধ্যে মেডেল ও সনদপত্র’ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. ফয়জুল হক। শেষে বিজয়ী শিক্ষার্থীদের সাথে ফোটোসেশন মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তী হয়।
3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
5 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
3 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 2 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
5 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
4 আব্দুর রহমান: 7 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের
7 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
1 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক