editor

প্রকাশিত: 10:47 PM, February 22, 2022

পুরস্কার-সম্মাননা জীবন চলার পথে নিরন্তর প্রেরণা যোগায় : শফিক চৌধুরী (ভিডিও)

পুরস্কার-সম্মাননা জীবন চলার পথে নিরন্তর প্রেরণা যোগায় : শফিক চৌধুরী (ভিডিও)

পুরস্কার-সম্মাননা জীবন চলার পথে নিরন্তর প্রেরণা যোগায় : শফিক চৌধুরী (ভিডিও)

স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের সম্মাননা প্রদান অনুষ্ঠান

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, একুশের শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের বিভিন্ন ক্ষেত্রে সব গুণীজন জাতির গর্ব ও অহংকার। প্রকৃত গুণীজন পুরস্কার বা সম্মাননার আশায় কাজ করেন না, তবু পুরস্কার-সম্মাননা জীবনের পথ চলায় নিরন্তর প্রেরণা যোগায়।

তিনি বলেন, ভাষা আন্দোলনে বাঙালির আত্মত্যাগের মাধ্যমে জাতীয়তাবাদের যে লড়াই শুরু হয়, তারই ধারাবাহিকতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার বাসনায় পূর্ব বাংলার মানুষ একটি স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হয়ে সফলতা লাভ করে। আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্যার এনাম উল ফাউন্ডেশনের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ভাষা সৈনিক ও ভাষা শহীদ এবং বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের হল রুমে যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেস্টার শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং হাজী মো. আব্দুল মছব্বির সিটি ও স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশন চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও আর্ন্তজাতিক ব্যক্তিত্ব স্যার এনাম উল ইসলামের সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জুনেদ আহমদ এবং সাবেক সাধারণ সম্পাদক ফারহান সাদি’র যৌথ পরিচালনায় প্রধান বক্তা বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি যে সব বীর শহীদ আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণ উৎসর্গ করেছিলেন, আজ আমরা তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দানকারী সে সময়ের তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানসহ সব ভাষা সৈনিককে, যাদের দূরদর্শী ঐতিহাসিক সিদ্ধান্তে এবং চরম আত্মত্যাগের বিনিময়ে আমাদের মা, মাটি ও মানুষের অস্থিত্ব রক্ষা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুল ইসলাম সেলিম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম মানিক, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম ইমরান, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খছরু, ২নং মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক শায়েস্তা আহমদ, জিল্লুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুর রহমান শাহীন, কামরুল ইসলাম কামরান, স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের সহ-সভাপতি শামছুল ইসলাম, আখলাকুর আরিফিন, আব্দুস সালামসহ স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগসহ অঙ্গসহযোগি সংগঠন নেতৃবৃন্দ এবং স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তাদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোনআন তেলাওয়াত করেন মাওলানা কামাল উদ্দিন জাফরী।-বিজ্ঞপ্তি

https://www.facebook.com/somoymediasylhet/videos/490115369151352

 

https://www.facebook.com/somoymediasylhet/videos/1613965882285509

 

https://www.facebook.com/somoymediasylhet/videos/5156582631044921

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট