editor
প্রকাশিত: 11:04 PM, February 23, 2022

আফিফ-মিরাজের রেকর্ড গড়া জুটিতে চমকপ্রদ জয় বাংলাদেশের
ডেস্ক রিপোর্ট
দলীয় ৪৫ রানের মধ্যে দলের শীর্ষ ছয় ব্যাটারের উইকেট হারিয়ে ঘোর শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। অনেকেই হয়তো ভেবেছিলেন আফগানিস্তানের জয়টা সময়ের ব্যাপার। বাংলাদেশের জন্য জয় অসম্ভবই দেখাচ্ছিল। কিন্তু আরো একবার প্রমাণ হলো- ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। অসাধারণ এক জুটি গড়ে অসম্ভবকে সম্ভব করলেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে রেকর্ডগড়া জুটি উপহার দিলেন বাংলাদেশের দুই তরুণ ব্যাটার।
এতে দারুণ এক জয় দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ। বুধবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে চার উইকেটে জয় কুড়ায় টাইগাররা। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি গড়েন মিরাজ-আফিফ। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সপ্তম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি।
শীর্ষ রেকর্ডটি খুব দূরে ছিল না। তালিকার শীর্ষে জস বাটলার-আদিল রশিদের ১৭৭। বার্মিংহামে ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এ রেকর্ড গড়েন দুই ইংলিশ ব্যাটার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং গিয়ে ৪৯.১ ওভারে ২১৫ রানে অলআউট হয় আফগানরা। জবাবে ৭ বল বাকি রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। আফিফ ৯৩ ও মিরাজ অপরাজিত থাকেন ৮১ রানে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,