editor

প্রকাশিত: 10:32 AM, March 4, 2022

হাকিম ইবনে হিজাম (রা.) যাঁর জন্ম হয়েছে কাবা শরিফের ভেতর

হাকিম ইবনে হিজাম (রা.) যাঁর জন্ম হয়েছে কাবা শরিফের ভেতর

হাকিম ইবনে হিজাম (রা.) যাঁর জন্ম হয়েছে কাবা শরিফের ভেতর

2

মারজিয়া আক্তার
হাকিম ইবনে হিজাম (রা.) মক্কার বিখ্যাত ‘কুরাইশ’ গোত্রের ‘বনু আসাআদ’ শাখার সন্তান। তিনি ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা (রা.)-এর ভাতিজা।

5

হাকিম (রা.) ভূমিষ্ঠ হন কাবা শরিফের অভ্যন্তরে। একবার তাঁর মা অন্য কুরাইশি নারীর সঙ্গে কাবা শরিফের অভ্যন্তরে প্রবেশ করেন।

5

সেখানেই তাঁর প্রসব বেদনা শুরু হয়। বের হওয়ার সুযোগ ছিল না। তাই সেখানেই একটি চামড়া বিছিয়ে দেওয়া হয়। তাতেই তিনি হাকিমকে প্রসব করেন। ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি, যিনি কাবা শরিফের অভ্যন্তরে ভূমিষ্ঠ হন। এটা হস্তী বাহিনীর ১৩ বছর আগের ঘটনা। তিনি রাসুল (সা.) থেকে ১৩ বছরের বড় ছিলেন। (সিয়ারু আলামিন নুবালা ৩/৪৬; আনসাবুল আশরাফ ৯/৪৫৪)
হাকিম (রা.) মক্কার এক সম্পদশালী অভিজাত পরিবারে বেড়ে ওঠেন। ব্যক্তিগতভাবে ছিলেন ভদ্র ও বুদ্ধিমান, যার কারণে কুরাইশরা তাঁকে নেতা হিসেবে গ্রহণ করে নেয়।

অষ্টম হিজরি সনে মক্কা বিজয়ের সময় হাকিম ইবনে হিজাম (রা.) তাঁর সব সন্তানসহ ইসলাম গ্রহণ করেন। তখন তাঁর বয়স ৭৪ বছর। সেদিন রাসুল (সা.) হাকিম ইবনে হিজামের ঘরকেও আশ্রয়কেন্দ্র ঘোষণা দিয়েছেন। ইরশাদ করেছিলেন, ‘যে আবু সুফিয়ান, হাকিম ইবনে হিজাম ও বুদাইল ইবনে ওয়ারকার ঘরে প্রবেশ করবে, সে মুসলিম বাহিনীর হামলা থেকে নিরাপদে থাকবে; এমনকি যে নিজ ঘরের দরজা বন্ধ করে থাকবে, সেও নিরাপদ। ’ এরপর হাকিম (রা.) হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করেন। রাসুল (সা.) তাঁকে ‘মুআল্লাফাতুল কুলুব’-এর অন্তর্ভুক্ত করে হুনাইনের গনিমত থেকে ১০০ উট দেন। (সিয়ারু আলামিন নুবালা ৩/৪৪—৪৫, ৪৮; আল-বিদায়া ওয়ান নিহায়া ৮/৬৮)

হাকিম ইবনে হিজাম (রা.) ইসলাম গ্রহণের পর ১০০ গোলাম আজাদ করেছিলেন, ১০০ উট বাইতুল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন। (সিয়ারু আলামিন নুবালা ৩/৪৯)

7

‘দারুন নাদওয়া’ মক্কার একটি বাড়ির নাম, যাতে কুরাইশ নেতারা একত্র হতো এবং বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা ও পরামর্শ করত। বাড়িটি একসময় নির্মাণ করেছিল কুরাইশ বংশের ঊর্ধ্বতন পুরুষ কুসাই। কালক্রমে হাত বদল হয়ে বাড়িটির মালিক হন হাকিম ইবনে হিজাম (রা.)। ইসলাম গ্রহণের পর তিনি তা মুয়াবিয়া (রা.)-এর কাছে এক লাখ দিরহাম মূল্যে বিক্রি করে দেন। মুয়াবিয়া (রা.) তাঁকে তিরস্কার করে বললেন, ‘আরে আপনি আপনার বাপ-দাদার মর্যাদার স্মৃতিটুকুও বিক্রি করে দিলেন?’ জবাবে তিনি বলেন, ‘জাহেলি যুগের সব মর্যাদার বিলুপ্তি ঘটেছে। একমাত্র তাকওয়া ও আল্লাহভীতির মাধ্যমে অর্জিত মর্যাদাই প্রকৃত মর্যাদা। তার বিলুপ্তি হবে না কখনো। এই বাড়িটি আমি খরিদ করেছিলাম এক ড্রাম মদের বিনিময়ে, আর এখন তা বিক্রি করলাম এক লাখ দিরহামে। আপনারা সাক্ষী থাকুন! এর সব দিরহাম আল্লাহর রাস্তায় ব্যয় করা হবে। ’ (মুজামুল বুলদান ২/৪২৩; আল-বিদায়া ওয়ান নিহায়া ৮/৬৯)

1

ইসলাম গ্রহণের পর তিনি একাধিক হজ করেছেন। এক হজে ১০০ উট, আরেক হজে এক হাজার ছাগল কোরবানি করেন। আরেক হজে আরাফার ময়দানে ১০০ গোলাম আজাদ করেন। কোনো বর্ণনামতে, এক হজেই এসব করেছেন। (আল-বিদায়া ওয়ান নিহায়া ৮/৬৯)

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

4 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

2 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

4 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

6 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

1 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

2 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

1
2