editor
প্রকাশিত: 8:31 PM, March 4, 2022

স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন আর নেই!
অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার এবং সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন (৫২) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান। ফক্স নিউজ এমনটাই জানিয়েছে।
বিবৃতি অনুযায়ী, থাইল্যান্ডের কোহ সামুইয়ে তার ভিলায় নিস্তেজ অবস্থায় পাওয়া যায়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। জানা গেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট জোড়া ধাক্কা খেলো। এর আগে আজ সকালে মারা গেছেন আরেক অজি কিংবদন্তি রড মার্শ। গত সপ্তাহেই তার হার্ট অ্যাটাক হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
অস্ট্রেলিয়ার ক্রিকেটে ওয়ার্নের অবদান অবিস্মরণীয়। তাকে বলা হয় সর্বকালের অন্যতম সেরা বোলার। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭০৯টি টেস্ট উইকেট নিয়ে অজিদের জার্সিতে সর্বোচ্চ এবং মুত্তিয়া মুরালিধরনের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
ওয়ানডে ক্রিকেটে ২৯৩টি উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার জার্সিতে সবমিলিয়ে ৩০০-এর বেশি ম্যাচ খেলার কীর্তি ছিল তার। অ্যাশেজের ইতিহাসেও সর্বোচ্চ উইকেট তার দখলে। এমনকি ‘শতাব্দীর সেরা বল’-এর কীর্তি গড়েছিলেন তিনি।
১৯৯২ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হওয়ার পর দলের মূল অস্ত্র হয়ে উঠেছিলেন তিনি। ১৯৯৯ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন এই ডানহাতি লেগ স্পিনার। এছাড়া ১৯৯৩ থেকে ২০০৩, এই ১০ বছরে পাঁচবার অ্যাশেজজয়ী অজি দলের সদস্য ছিলেন তিনি।
7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
5 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 7 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
7 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
3 আব্দুর রহমান: 6 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের
4 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
8 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক