editor
প্রকাশিত: 1:08 PM, March 6, 2022

বান্দরবানে চারজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
বান্দরবানের রুমার রোয়াংছড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তীর থেকে চারজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকাল ১১টায় তাদের লাশগুলো উদ্ধার করা হয়। গত রাতে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের দুই পক্ষের গোলাগুলিতে তারা নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি তারা।
বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার জানান, গত রাতে রুমার পাইন্দু ইউনিয়নে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। আজ সকালে রোয়াংছড়ির নদীর পাড়ে চারজনের লাশ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার রোয়াংছড়ির তালুকদার পাড়ার কাছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস মূল দলের নেতা অনুমংকে হত্যা করে লাশ নিয়ে যায় আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দলের সন্ত্রাসীরা শনিবার রাতে রুমার পাইন্দু এলাকায় অপর গ্রুপের ওপর হামলা চালিয়ে তাদের লাশ নৌকায় করে এনে রোয়াংছড়ির মংবাতং পাড়ার নদীর পাড়ে ফেলে যায়। রোববার তাদের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের