editor
প্রকাশিত: 4:42 PM, March 6, 2022

শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হয়েছে : আশফাক আহমদ
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার গ্র্যাজুয়েশন ক্রিকেট ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ৫ম গ্র্যাজুয়েশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও গ্র্যাজুয়েশন ক্রিকেট ফোরামের অন্যতম পরিচালক জুনেদ আহমদ এর যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে সাহেবের বাজার পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হয়।
গ্র্যাজুয়েশন ক্রিকেট ফোরামের পরিচালক জসিম উদ্দিন এর সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখেছিলেন। তার সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়েছে। বিশ্বের বুকে আমাদের গৌরবের একটি বড় স্থান করে দিয়েছে দেশের ক্রীড়াবিদরা। ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। তিনি আরো বলেন, সাহেবের বাজার গ্র্যাজুয়েশন ক্রিকেট ফোরামের সিলেটের মধ্যে অন্যতম একটি ব্যতিক্রমী। সাধারণভাবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কথা বলা হলেও এই টুর্নামেন্ট এলাকায় উচ্চশিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখবে। কেননা গ্রাজুয়েট না হলে কেউ এখানে খেলতে পারবে না। ফলে তরুণদের মধ্যে উচ্চশিক্ষার সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে।
গ্র্যাজুয়েশন ক্রিকেট ফোরামের পরিচালক আব্দুল বাছিত ও সাংবাদিক ইদ্রিছ আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের সহাকারী প্রধান শিক্ষক হারুনুর রশিদ, ৩নং খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, ফ্রান্স প্রবাসী নুরুল ইসলাম, সদর উপজেলা স্পোর্ট একাডেমীর সাধারণ সম্পাদক ওলিউর রহমান, বনফুল সিলেট জোনের পার্টনার শাহিন আহমদ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সাহেবের বাজার গ্র্যাজুয়েশন ক্রিকেট ফোরামের পরিচালক মুহিত হোসেন, ইমরান আলী তালুকদার, নজরুল ইসলাম, আব্দুস সালাম, জুনেদ আহমদ, কাওছার আহমদ, মতিউর রহমান, খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জালাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক হানিফ আলী। ফাইনাল খেলায় ধারাভাষ্য প্রদান করেন সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের প্রভাষক মাহবুুবুর রহমান ও প্রভাষক মক্তার আলী। ফাইনাল খেলায় ইয়াং ব্রাদার্স টিমকে ২২ রানে হারিয়ে জয় লাভ করে ইয়াং ফাইটার্স টিম। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইয়াং ফাইটার্স টিমের অধিনায়ক এমরান আলী তালুকদার। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,