editor
প্রকাশিত: 10:07 PM, March 7, 2022

যুুক্তরাজ্য প্রবাসী শাহ কামালের বিদায়ী সংবর্ধনা
যুক্তরাজ্য প্রবাসী আলহাজ শাহ কামালকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৭মার্চ) সন্ধ্যা৭টায় নগরীর হোটেল গোন্ডেল সিটিতে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ছয়ফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম. এ হান্নান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এবাদুর রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের এক্সপ্রেস এর সম্পাদক ছুরত আলী, বিশিষ্ট আইনজীবী হাসিদুর রহমান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আসাদ, সমাজসেবক আলী হোসেন, রিপন আহমদ, ব্যবসায়ী মুজাম্মিল হক আরশ, মহাতির মুহাম্মদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মো. আলতাফ হোসেন, ব্যবসায়ী আব্দুল আজিজ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকাকে এগিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সিলেট একটি প্রবাসী অঞ্চল। প্রবাসীরা দেশের বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ান। তাদের জীবনমান উন্নয়নে কাজ করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, প্রবাসীদের এতো অবদান থাকা স্বত্ত্বেও তারা দেশে আসলে নানাভাবে হয়রানি শিকার হন। জমি সংক্রান্ত বিষয় অন্যতম। এ ব্যাপারে সরকার ও স্থানীয় প্রশাসনকে সজাগ থাকতে হবে। প্রবাসীদের সম্পদ রক্ষায় নতুন আইন প্রনয়ন করার আহ্বান জানান তিনি।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট