editor
প্রকাশিত: 5:45 PM, March 8, 2022

পবিত্র রমজানের আগে তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমান : শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান
কেরোসিন, ডিজেল, জ্বালানী তেল ও এলপি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান।
নিম্ন আয়ের মানুষসহ সাধারণ মানুষের কথা বিবেচনা করে পবিত্র মাহে রমজানের আগে নিত্যপণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (০৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো সিলেট জেলা ব্যবসায়ী এক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যানের এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে সিলেট জেলা ব্যবসায়ী এক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, বর্তমানে কয়েক বছর ধওে অত্যাবশ্যকীয় দ্রব্যমূল্য বৃদ্ধিসহ দফায় দফায় বিদুৎ, গ্যাস ও জ্বালানী তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে।
তিনি বলেন, ডিজেল, কেরোসিন ও এলপি গ্যাসের মূল্য বাড়ায় জনজীবনে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধির পাশাপশি সেচ পরিবহনসহ সামগ্রিক ব্যয় অসহনীয়ভাবে বেড়ে যাবে। জনজীবনে দুর্গতির শেষ থাকবে না। জিনিসপত্রের দাম বৃদ্ধির পাশাপাশি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে এবং মধ্যম ও নিম্ন আয়ের মানুষ ভয়ানক দুর্ভোগের মধ্যে পড়ছে।
তিনি আরও বলেন, এমনিতেই বর্তমানে চাল, ডাল, আটা, চিনি, ভোজ্য তেল ও রান্নার গ্যাসের দাম দ্বিগুণ বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষের জীবন এখন ত্রাহি ত্রাহি অবস্থা। তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। জ্বালানী তেলের দাম বৃদ্ধি কৃষি ও শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বাড়বে।
তাই পবিত্র রমজানের আগে কেরোসিন, ডিজেল, জ্বালানী তেল ও এলপি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য তিনি সরকারের নিকট দাবি জানান।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট