editor
প্রকাশিত: 5:33 PM, March 10, 2022

দুর্যোগের ক্ষয় ক্ষতি কমাতে হলে আগাম প্রস্তুতি থাকতে হবে : জেলা প্রশাসক
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, দুর্যোগের ক্ষয় ক্ষতি কমাতে হলে আগাম প্রস্তুতি থাকতে হবে। সঠিক সময়ে মানুষকে বার্তা পৌঁছানো এবং নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারলে জান ও মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সকল স্তরের নাগরিকদের এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।
এবারের প্রতিপাদ্য ছিল “মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসন সিলেট এর আয়োজনে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে সকাল সাড়ে ৯টায় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এর নেতৃত্বে নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন এর সভাপতিত্বে ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মো মামুনুর রশীদ এর পরিচালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. নুরুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস সিলেটের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. সফিকুল ইসলাম ভূঞা, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হিরন। এসময় জেলা প্রশাসকের কার্যালের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আরবান কমিউনিটি ভলিন্টিয়ার সহ সরকারী/বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,